Dooars Part - I
ডুয়ার্স ভ্রমন - বক্সা , জয়ন্তি , চিলাপাতা
শুভাশিস দত্ত
© SUBHASIS DUTTA
এই লকডাউনের সময় সবাই প্রায় এক বছর গৃহবন্ধী ছিলাম তারপর আবার কোরোনার দ্বিতীয় ঢেউ , ঠিক এর আগেই করোনা কালে আবার বেড়িয়ে পড়েছিলাম অনেক দিন পর । এবার ডুয়ার্স এর বক্সা , জয়ন্তি , চিলাপাতা ।
প্রথম দিন (28/03/2021) :
আগের দিন আমরা বোলপুরে ট্রেন ধরে আজ আমরা নিউ কোচবিহার স্টেশনে ভোরবেলা নামলাম । এরপর আমরা অটো গাড়ী করে কোচবিহার রাজবাড়ী ও মদন মোহন মন্দির দেখেনিলাম । তারপর আমরা বাস ধরে সোজা জয়ন্তী চলেগেলাম । এই জয়ন্তী থেকে আমরা হুড খোলা জীপ গাড়ী করে ভূটান সীমান্তের ছোট মহাকাল মন্দির দেখলাম । এরপর পোখরি লেক দেখলাম । জনশ্রুতি এই লেকের জল সারাবছর একই রকম থাকে , এখানকার লোকেরা এই লেক পুণ্যস্থান বলে মানে । এই লেকে প্রচুর পরিমানে মাছ ও কচ্ছপ আছে । এখানে মুড়ি দিলে মাছ ও কচ্ছপ দেখা যায় । এরপর আমাদের আগের থেকে বুক করে রাখা রাজা ভাতখাওয়া বক্সা জঙ্গল রিসোর্ট এলাম , এটা WBFDC এর অন্তর্গত । এখানে এসে আমারা লাঞ্চ করে বিশ্রাম নিলাম । বিকালে আমারা একটু ঘোরা ঘুরি করে ডিনার করে ঘুমিয়ে পড়লাম ।
দ্বিতীয় দিন (29/03/2021) :
আজ সকালে আমাদের প্রথম সাফারি বুক করা ছিল । চুনিয়া সাফারি । ভোর ছয় টার সময় আমাদের সাফারি শুরু হল । আমাদের আজকের সাফারি তে হাতি , বন মুরগী , বিভিন্ন রকম হরিণ , ময়ুর ইত্যাদি দেখলাম । এই সাফারি আমাদের মন ভরিয়ে দিল । ফেরার পথে রাজাভাতখাওয়া মিউজিয়াম দেখলাম। ব্রেকফাস্ট করে Butterfly Conservatory , Rajbhatkhwa , Box Tiger Reserve দেখতে গেলাম , অনেক রঙ বেরং এর প্রজাপতি দেখলাম । এরপর আমরা বাড়ী ফিরে স্নান খাওয়া করলাম । এর পর বিকালে আমরা অপূর্ব সুন্দর সিকিয়া ঝোড়া ঘুরে দেখলাম । যাওয়া আসার পথে অনেক চা বাগান দেখলাম । সন্ধ্যাবেলায় একটু স্থানীয় বাজার হাট ঘুরে দেখলাম । এর পর ডিনার করে ঘুমিয়ে পড়লাম ।
তৃতীয় দিন (30/03/2021) :
আজ আমরা দুটি সাফারি করি । প্রথমে সকালে রাজাভাতখাওয়ার কোর সাফারি করি । এখানে বন মুরগী , বিভিন্ন রকম হরিণ , ময়ুর, বাইসন , সাম্বার ইত্যাদি দেখলাম । আর দেখলাম অপূর্ব সুন্দর বনভূমি । এরপর রিসোর্ট এ ফিরে আমরা গাড়ী করে চিলাপাতা চলেগেলাম । প্রথমে একটা হোটেলে লাঞ্চ এর অর্ডার দিয়ে , আশপাশটা একটা টোটো করে ঘুরে দেখলাম । ফিরে লাঞ্চ করলাম । এরপর আমার আজকের দ্বিতীয় সাফারি করলাম চিলাপাতাই । এখানে আমরা হাতি , বন মুরগী , বিভিন্ন রকম হরিণ , ময়ুর, বাইসন , সাম্বার ইত্যাদি দেখলাম বনভুমির ভিতর । ফিরে আমরা গাড়ী করে নিউ আলিপুরদুয়ার স্টেশন চলেগেলাম । ওখান থেকে আমরা ট্রেন ধরে বোলপুর ফিরে এলাম ।
আপনাদের মুল্যবান মন্তব্যের অপেক্ষায় থাকলাম ।
Labels: Dooars, Subhasis Dutta, Tour, Travel

