Friday, 5 February 2021

Ajodhya Purulia

 অযোধ্যা পাহাড় পুরুলিয়া

শুভাশিস দত্ত

 Email: sduttamail@gmail.com
 Mobile & Whasapp : 9434110862

© SUBHASIS DUTTA


     আবার বেড়িয়ে পড়লাম অনেক দিন পর ।  এবার পুরুলিয়ার অযোধ্যা পাহাড় । 

প্রথম দিন (30/01/2021) :  

     আজ আমরা  অফিস কলিগ ও অন্যান্য কয়েকজন বন্ধুকে নিয়ে মোট পঁচিশ জন   সকাল সকাল বোলপুর থেকে গাড়ী করে অয্যোধ্যা পাহাড়ের  উদ্দেশ্যে বেড়িয়ে পড়লাম । ইলামবাজার , দুর্গাপুর , রানিগঞ্জ , রঘুনাথপুর, পুরুলিয়া পেরিয়ে অযোধ্যা পাহাড়  পৌঁছালাম সন্ধ্যার সময় ।  যাবার সময় প্রথমে গড় পঞ্চকোট দেখে নিলাম । যাবার পথে পুরুলিয়ায় লাঞ্চ করলাম । এরপর ঠিক সূর্যাস্ত এর আগে আমরা ময়ুর পাহাড়ে পৌঁছালাম । এখানে পাহাড়ের উপর থেকে অপূর্ব সূর্যাস্ত  দেখলাম । তারপর আমরা অযোধ্যা হিলটপ এ অবস্থিত   বীরসা মুন্ডা লজে  ( মুঠোফোন - 7679871435 / 9002462589 )   উঠলাম । এই হোটেলটি আমাদের আগের থেকেই সংরক্ষন করা ছিল। হোটেলটি খুবই সুন্দর এবং বাজেট ফ্রেন্ডলি । এখানে  ১০০০ -১২০০ টাকায় ডবল বেড রুম ও  ১৫০০-১৮০০ টাকায় কটেজ পাওয়া যায় । এনাদের ব্যবহার অত্যন্ত ভাল ।  আমাদের উপরি পাওনা হল  সামনের মাঠে সন্ধ্যা বেলায় ছৌ নাচ। কিছু কেনাকাটা ও সান্ধ্যকালিন চা - জলখাবার খেয়ে হোটেলে ফিরে এলাম ।  হোটেলেই আমাদের ডিনারের ব্যবস্থা করা ছিল । মেনু দেশী চিকেন , শব্জি , রুটি /ভাত ।  একটু বিস্রাম নিয়ে ডিনার করে ঘুমিয়ে পড়লাম।  পরেরদিন নুতন কিছু দেখার আশাই । 

 দ্বিতীয় দিন (31/01/2021) : 

  আজ সকালে উঠে আমরা প্রথমে চা পান করে আশপাসটা একটু ঘুরে নিলাম ।  পাহাড়ের অপূর্ব শোভা  কনকনে ঠাণ্ডা  মিঠে  রোদ খুবই ভাল লাগল । এর পর খুব কাছেই বেদান্ত বিদ্যালয় এর কাছে পরিত্যাক্ত চা বাগান দেখলাম । কয়েকটি মৃত প্রায় চা গাছ আছে শুধু । হোটেল থেকে আমাদের জন্য একজন গাইড এর ব্যাবস্থা করে দেওয়া হয় । মাত্র ৫০০ টাকার বিনিময়ে ।  এরপর আমরা মার্বেল লেক গেলাম । এটি একটি অপূর্ব সুন্দর জলাধার । পাথর কেটে কেটে এটি সৃষ্টি হয়েছে । এরপর আমরা বামনি জলপ্রপাত দেখতে গেলাম । এটা আমার সবচেয়ে সুন্দর লেগেছে । এটি দেখার জন্য আমাদের বেশ কিছু সিঁড়ি দিয়ে নিচে নামতে হল । বলে রাখা ভাল যে এটি বেশ কস্ট কর । এরপর আমাদের গন্তব্য মুখোশ গ্রাম "চরিদা" । চরিদা গ্রামে প্রচুর পরিমানে মুখোশ তৈরী হয় । এখানে একটি মুখোশের মিউজিয়াম আছে । এখান থেকে আমরা বেশ কিছু মুখোশ কিনলাম । এর পর পাখি পাহাড় দেখলাম । এটিও খুব সুন্দর । এরপর আমরা সোনকুপী হোটেল এ আমরা লাঞ্চ করলাম । হোটেলের খাবার ও ব্যবস্থাপনা বেশ ভাল । এরপর গন্তব্য লহরিয়া ড্যাম । এই সুন্দর  ড্যাম দেখার পর আমাদের বড় গাড়ী এখানে পার্ক করে । ছোট গাড়ী ভাড়া করে দুই নৈসর্গিক ড্যাম লোয়ার ড্যাম ও আপার ড্যাম দেখলাম । এখানে গাড়ী প্রতি ভাড়া ৫০০ টাকা । এখানে  জল বিদ্যুৎ উৎপন্ন হয় । এই দুটি ড্যামে  মধ্যে চক্রাকারে লোয়ার ড্যাম থেকে পাম্প করে জল আপার ড্যামে তোলা হয় তারপর আপার ড্যাম থেকে টারবাইন এর  চাকা ঘুরিয়ে  জল লোয়ার ড্যাম এ নিয়ে আসা হয় । এরপর আমাদের ফেরার পালা । সান্ধ্যকালিন চা - জলখাবার খেয়ে আমরা বাড়ীর উদ্দেশে বেড়ীয়ে পড়লাম । এবার আমরা পুরুলিয়া , বাঁকুড়া , দুর্গাপুর , ইলামবাজার হয়ে  বোলপুর ফিরলাম । আসার সময় আমরা বাঁকুড়ার পুয়াবাগান এর একটি ধাবাতে ডিনার সেরেনিলাম । অবশেষে একটু রাত্রে বোলপুরের ফিরে এলাম কিছু সুন্দর স্মৃতি নিয়ে। 

আপনাদের মুল্যবান মন্তব্যের অপেক্ষায় থাকলাম ।

Labels: , , , , ,

9 Comments:

At 5 February 2021 at 19:34 , Blogger Suman Banerjee said...

Nice ....

 
At 5 February 2021 at 20:35 , Blogger Kana Dutta Sarkar said...

Darun laglo...

 
At 5 February 2021 at 20:42 , Blogger Subhasis Dutta said...

Thank you.

 
At 5 February 2021 at 20:42 , Blogger Subhasis Dutta said...

Thank you

 
At 6 February 2021 at 00:37 , Blogger Unknown said...

Puro story ta pore sotti onek valo laglo🙂🙂😌

 
At 6 February 2021 at 01:19 , Blogger Subhasis Dutta said...

Thank you

 
At 7 February 2021 at 04:21 , Blogger Asish said...

Nice Dada

 
At 7 February 2021 at 04:22 , Blogger Subhasis Dutta said...

Thank You

 
At 8 February 2021 at 09:38 , Blogger Unknown said...

লেখনীর স্বতঃস্ফূর্ততা আছে

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home