Friday, 30 April 2021

Dooars Part - I

 ডুয়ার্স ভ্রমন - বক্সা , জয়ন্তি , চিলাপাতা

শুভাশিস দত্ত

 Email: sduttamail@gmail.com
 Mobile & Whasapp : 9434110862

© SUBHASIS DUTTA


   এই লকডাউনের সময় সবাই প্রায় এক বছর গৃহবন্ধী ছিলাম তারপর আবার কোরোনার দ্বিতীয় ঢেউ , ঠিক এর আগেই করোনা কালে আবার বেড়িয়ে পড়েছিলাম অনেক দিন পর ।  এবার ডুয়ার্স এর বক্সা , জয়ন্তি , চিলাপাতা  । 

প্রথম দিন  (28/03/2021) :  

     আগের দিন আমরা বোলপুরে ট্রেন ধরে আজ আমরা নিউ কোচবিহার স্টেশনে ভোরবেলা নামলাম । এরপর আমরা অটো গাড়ী করে কোচবিহার রাজবাড়ী ও মদন মোহন মন্দির দেখেনিলাম । তারপর আমরা বাস ধরে সোজা জয়ন্তী চলেগেলাম । এই জয়ন্তী থেকে আমরা হুড খোলা জীপ গাড়ী করে ভূটান সীমান্তের ছোট মহাকাল মন্দির দেখলাম ।  এরপর পোখরি লেক দেখলাম । জনশ্রুতি এই লেকের জল সারাবছর একই রকম থাকে , এখানকার লোকেরা এই লেক পুণ্যস্থান বলে মানে । এই লেকে প্রচুর পরিমানে মাছ ও কচ্ছপ আছে । এখানে মুড়ি দিলে মাছ ও কচ্ছপ দেখা যায় । এরপর আমাদের আগের থেকে বুক করে রাখা রাজা ভাতখাওয়া বক্সা জঙ্গল রিসোর্ট এলাম , এটা WBFDC এর অন্তর্গত  । এখানে এসে আমারা লাঞ্চ করে বিশ্রাম নিলাম । বিকালে আমারা  একটু ঘোরা ঘুরি করে ডিনার করে ঘুমিয়ে পড়লাম ।

 দ্বিতীয় দিন (29/03/2021)  : 

  আজ সকালে আমাদের প্রথম সাফারি বুক করা ছিল । চুনিয়া সাফারি । ভোর ছয় টার সময় আমাদের সাফারি শুরু হল ।  আমাদের আজকের সাফারি তে হাতি , বন মুরগী , বিভিন্ন রকম হরিণ , ময়ুর ইত্যাদি দেখলাম । এই সাফারি আমাদের মন ভরিয়ে দিল । ফেরার পথে রাজাভাতখাওয়া মিউজিয়াম দেখলাম। ব্রেকফাস্ট করে Butterfly Conservatory , Rajbhatkhwa , Box Tiger Reserve  দেখতে গেলাম , অনেক রঙ বেরং এর প্রজাপতি দেখলাম ।   এরপর আমরা বাড়ী ফিরে স্নান খাওয়া করলাম ।  এর পর বিকালে আমরা অপূর্ব  সুন্দর  সিকিয়া ঝোড়া ঘুরে দেখলাম ।  যাওয়া আসার পথে অনেক চা বাগান দেখলাম । সন্ধ্যাবেলায় একটু স্থানীয় বাজার হাট ঘুরে দেখলাম । এর পর ডিনার করে ঘুমিয়ে পড়লাম ।

 তৃতীয় দিন (30/03/2021)

   আজ  আমরা দুটি সাফারি করি । প্রথমে সকালে রাজাভাতখাওয়ার কোর সাফারি করি । এখানে বন মুরগী , বিভিন্ন রকম হরিণ , ময়ুর, বাইসন , সাম্বার  ইত্যাদি দেখলাম । আর দেখলাম অপূর্ব সুন্দর বনভূমি । এরপর রিসোর্ট  এ ফিরে আমরা গাড়ী করে চিলাপাতা চলেগেলাম । প্রথমে একটা হোটেলে লাঞ্চ এর অর্ডার দিয়ে ,  আশপাশটা একটা টোটো  করে ঘুরে দেখলাম । ফিরে লাঞ্চ করলাম ।  এরপর আমার আজকের দ্বিতীয় সাফারি করলাম চিলাপাতাই । এখানে আমরা হাতি , বন মুরগী , বিভিন্ন রকম হরিণ , ময়ুর, বাইসন , সাম্বার  ইত্যাদি দেখলাম  বনভুমির ভিতর ।   ফিরে আমরা গাড়ী করে নিউ আলিপুরদুয়ার স্টেশন  চলেগেলাম ।    ওখান  থেকে  আমরা ট্রেন ধরে বোলপুর ফিরে এলাম ।                  


আপনাদের মুল্যবান মন্তব্যের অপেক্ষায় থাকলাম ।

Labels: , , ,