Mukutmanipur-Jilimili
মুকুটমনিপুর -ঝিলিমিলি ভ্রমন
শুভাশিস দত্ত
© SUBHASIS DUTTA
আবার বেড়িয়ে পড়লাম অনেক দিন পর । এবার বাঁকুড়ার মুকুটমনিপুর ও ঝিলিমিলি ।
প্রথম দিন (15/11/2020) : মুকুটমনিপুর । আজ আমরা সকাল সকাল বোলপুর থেকে নিজেদের গাড়ী করে মুকুটমনিপুরের উদ্দেশ্যে বেড়িয়ে পড়লাম । ইলামবাজার , দুর্গাপুর , বাঁকুড়া , খাতড়া পেরিয়ে মুকুটমনিপুর পৌঁছালাম প্রায় বারোটার সময় । এখানে আমাদের যুব আবাস বা ইয়ুথ হোস্টেল সংরক্ষন করা ছিল। সেখানে ফ্রেশ হয়ে লাঞ্চ করলাম। তারপর আমরা নৌকা ভ্রমন করে প্রথমে বনপুকুরিয়ায় হরিণ সংরক্ষন কেন্দ্র , উদ্দান কেন্দ্র দেখলাম। এখানে লাইফ জ্যাকেট বাধ্যতামুলক । তারপর কংসাবতী ও কুমারী নদীর মিলনস্থল , শিবমন্দির , ভিউ পয়েন্ট ও পার্ক দেখে নৌকা ভ্রমন শেষ হল । এরপর আমরা হোটেলের সামনে সুসজ্জিত স্থানে একটু ঘুরলাম । কিছু কেনাকাটা ও সান্ধ্যকালিন চা - জলখাবার খেলাম ।এরপর হোটেলে ফিরে এলাম । একটু বিস্রাম নিয়ে ডিনার করে ঘুমিয়ে পড়লাম। পরেরদিন নুতন কিছু দেখার আশাই ।
দ্বিতীয় দিন (16/11/2020) : ঝিলিমিলি ।
আজ আমরা প্রাতরাশ করে বেরিয়ে পড়লাম ঝিলিমিলি এর উদ্দেশে । রাস্তাই অম্বিকানগরের ভগ্নপ্রায় রাজবাড়ী দেখলাম । এরপর রানিবাঁধ হয়ে ঝিলমিল এ পৌঁছালাম । এখানে আমরা রিমিল হোটেলে থাকলাম । এখানকার আমাদের রুমটি ছিল গাছবাড়ী । সম্ভবত ডুয়ার্সের ধুপঝোড়ার অনুকরনে তৈরী । খুব সুন্দর । সেখানে ফ্রেশ হয়ে লাঞ্চ করলাম। তারপর আমরা ঝিলিমিলি লেক কাঁকড়াঝোড় ড্যাম , পাহাড় ,সুতান , ছেঁদাপাথর ইত্যাদি ঘুরে দেখলাম । এগুলর কোনটা কোনটা ঝাড়গ্রাম জেলার মধ্যে পড়ে। আর কাঁকড়াঝোড় ড্যাম এর পাশে ঝাড়খন্ডের শিব মন্দির আছে । এরপর হোটেলে ফিরে এলাম । একটু বিস্রাম নিয়ে ডিনার করে ঘুমিয়ে পড়লাম।
তৃতীয় দিন (17/11/2020) : এ দিন আমাদের শেষ সকাল , এ দিন আমরা আবার সকাল সকাল বেরিয়ে পড়লাম বোলপুরের উদ্দেশে এবং ফিরে এলাম কিছু সুন্দর স্মৃতি নিয়ে।
আপনাদের মুল্যবান মন্তব্যের অপেক্ষায় থাকলাম ।
Labels: Bankura, Bhraman, Jilimili, Mukutmonipur, Subhasis Dutta, Tour, Travel


2 Comments:
Nice post... 👍👍👍👍
Thank You ....
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home